editor

প্রকাশিত: 11:55 PM, March 8, 2025

আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর: কাইয়ুম চৌধুরী

আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর: কাইয়ুম চৌধুরী

6

বিএনপি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অটল রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকায় বিএনপি যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।

1

শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জিরো পয়েন্ট, মাছবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ইফতার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

2

কাইয়ুম চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য ও তারেক রহমানের নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করেছে। বিভেদ সৃষ্টি হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ বাড়বে, যা স্বাধীনতার জন্য হুমকি। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা যাবে না। জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এবং এই শাসকদের বিচার বাংলার মাটিতেই হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ লুৎফুর রহমান চেয়ারম্যান, আমিরুল ইসলাম রুবেল, মোঃ আব্দুল বারী, শাহ জুনাব আলী, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, আব্দুল বারী, নজরুল ইসলাম, আব্দুল মুকিদ শরিফ, চুনু মিয়া, আব্দুল বাছিত, ইউনুছ আলী, নজরুল ইসলাম, আব্দুল মুকিত শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির, মশাহিদ আলী, ছাত্রদল নেতা নোমান লস্কর, ফুজায়েল খান সাজু প্রমুখ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

2 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

8 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

8 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

7 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

5 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

1 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

5 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
3