admin

প্রকাশিত: 7:48 PM, March 23, 2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান চৌধুরীর দোয়া ও ইফতার মাহফিল

 আওয়ামীলীগ এদেশে রাজনীতি করতে পারবে না : হাবিব

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান চৌধুরীর দোয়া ও ইফতার মাহফিল
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর দেশে কোন সরকার ছিলনা, আওয়ামীলীগ ফ্যাসিবাদ কায়েম করে সরকারের আবরনে একটি রেজিম দেশবাসীর উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা গুম-খুন চালিয়েছে। তারা মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে হরন করেছিল। তাই তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। দেশের মানুষ তাদেরকে গুম-খুনের রাজনীতি করতে দেবে না। একটি মহল বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের মানুষের হৃদয়ে শহীদ জিয়া ও জিয়া পরিবারের নাম গেঁথে আছে। মানুষের হৃদয় থেকে জিয়া পরিবারের মান মুছে দেয়া যাবে না।
তিনি বলেন, একটি পক্ষ বলছে আমরা নাকি আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চাই। তাদেরকে মনে রাখা প্রয়োজন আওয়ামীলীগের রেজিমে বিএনপি সবচেয়ে বেশী নির্যাতিত হশেছে। আমাদের নেত্রী কারাগারে ছিলেন, আমাদের নেতা দেশে আসতে পারেননি, আমরা কারাগারে গেছি, রিমান্ডে গেছি, আর আপনারা আমাদের সমালোচনা করেন?
রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা সদরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগন এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহির সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে কায়েমনো বাক্যে দোয়া করব, মহান রব যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেন দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করে দেন।
আয়োজক হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগের সময়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী নির্যাতনের শিকার হয়েছেন। সরকার পতনের চুড়ান্ত আন্দোলনে এই উপজেলার মানুষ জীবন দিয়েছেন। এই অঞ্চলের মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। আাগামী নির্বাচনে মানুষ ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দেবেন ইনশাআল্লাহ।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মঈনুদ্দিন সুহেল, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর জজ আদালতের পিপি বদরুল ইসলাম চৌধুরী, জেলা জজ আদালতের এডিশনাল পিপি মোস্তাক আহমদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমূখ। দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হুমাইয়ুন রশীদ মোহন।
ইফতারের পূর্বমুহূর্তে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, গণতান্ত্রিক আন্দোলনে আহত সকল যুদ্ধাদের সুস্থতা কামনা এবং মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফেরাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন