editor

প্রকাশিত: 2:56 PM, April 8, 2025

ফিলিস্তিনে গণহত্যা ও সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে দোকান মালিক সমিতি সিলেটের প্রতিবাদ সভা

ফিলিস্তিনে গণহত্যা ও সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে দোকান মালিক সমিতি সিলেটের প্রতিবাদ সভা

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাতে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর সভাপতিত্বে এবং দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ শাহরিয়ার আলম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, যুগ্ম সাংগঠনিক সচিব মীর মুহাম্মদ জাকারিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম সুমন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সোবহান, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, ট্রেড সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাদ মিয়া, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সাহেদ বকস, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক জিল্লু আহমদ, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশিদ, সাধারণ সম্পাদক রুপম খান, সহ সাধারণ সম্পাদক মো. সাবুল মিয়া, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, বায়তুল আমান জামে মসজিদের সেক্রেটারি মেহেদী হাসান খান, ব্যবসায়ী রুবেল আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, বিএনপি নেতা মাসুক আহমদ। এছাড়াও সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সম্প্রীতির সিলেটকে অশান্ত করতে একটি মহল ব্যবসা প্রতিষ্ঠানে উদ্যেশ্যমুলকভাবে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, যারা হামলা-লুটপাট করেছে ভিডিও ফুটেজে তা স্পষ্ট। তাদেরকে গ্রেফতার করতে সিলেটের পুলিশ কমিশনার সহ প্রসাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

প্রতিবাদ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে মুসলিম গণহত্যায় আমাদেরও কলিজায় আঘাত এনেছে। আমরাও হত্যাযজ্ঞের প্রতিবাদ করেছি। কিন্তু উদ্দেশ্যেমূলকভাবে একটি দুস্কৃতিকারীচক্র সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠাতা হামলা-লুটপাট ভাংচুর করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বিষয়। বক্তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন