editor

প্রকাশিত: 6:15 PM, April 8, 2025

সাইবার বুলিং ভীত না হয়ে সাহসী হয়ে মোকাবেলা করা উচিত : কয়েস লোদী

সাইবার বুলিং ভীত না হয়ে সাহসী হয়ে মোকাবেলা করা উচিত : কয়েস লোদী

2

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সাইবার অপরাধ, বিশেষত সাইবার বুলিয়িং, আধুনিক যুগে এক নতুন মনস্তাত্ত্বিক অত্যাচারে পরিণত হয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মানুষ প্রতিনিয়ত ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থাকছে। ফলে সাইবার অপরাধের শিকার হওয়ার ঝুঁকিও বাড়ছে। সাইবার বুলিয়িং অনলাইনে অপমান, হুমকি বা অবমাননাকর আচরণ করা, যার ফলে একজন ব্যক্তির মানসিক, সামাজিক এবং কখনো কখনো শারীরিক ক্ষতিও হতে পারে।

2

তিনি আরও বলেন, ফেসবুক লাইভে বিভিন্ন ধরণের প্রচার-প্রচারণায় সাইবার বুলিংয়ের শিকার হন অনেকে। লাইভ সেশনে কিছু বিকৃত মানসিকতার ইউজার খারাপ এবং অশ্লীল মন্তব্য করে। এতে ব্যবহারকারী প্রায়ই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং হেনস্তার মধ্যে পড়েন। এমন ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে, যা সামাজিক এবং ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করে তুলছে।

6

তিনি বলেন, সাইবার বুলিং একটি বাড়ন্ত সমস্যা, যা মোকাবিলায় সচেতনতা ও সঠিক আইনি পদক্ষেপ প্রয়োজন। সাইবার বুলিং ভীত না হয়ে বরং সাহসী হয়ে মোকাবেলা করা উচিত।

8

তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম সিলেটের উদ্যোগে ধর্ষণ ও হত্যার হুমকি এবং সাইবার বুলিং এর মাধ্যমে আত্মহত্যা করতে প্ররোচিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরান হোসেন হেলাল এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি পাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জৌতি এষ, জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মঈন উদ্দিন আহমদ মইনুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অনলাইন এক্টিভিস্ট ফজলে এলাহী পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জেড ফোর্স সাইবার ট্রুপস এর প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুল হাসান, ফোর্স সাইবার ট্রুপস এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, সিলেট মহানগর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ, নির্ঝর রায়, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ সুরমা থানা কমিটির সদস্য সচিব মুন্না ঘোষ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম দোয়েল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তানভীর আহমেদ খান, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক মোফাজ্জল চৌধুরী মোর্শেদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক আশিকুর রহমান তারেক, মোস্তাফিজুর রহমান, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের তানভীর আহমদ খান, মাহবুব হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদ, রোমান আহমদ, জেলা ছাত্রদল নেত্রী মাইশা আক্তার জৌতি, ছাত্রদল নেতা রাফিউল হাসান চৌধুরী শিমুল প্রমুখ।

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

8 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

2 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

1 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
4