editor

প্রকাশিত: 7:34 PM, April 8, 2025

সিলেটে হোটেল রয়েল মার্কে ভাংচুর লুটপাট : মিজান চৌধুরীর নিন্দা

সিলেটে হোটেল রয়েল মার্কে ভাংচুর লুটপাট : মিজান চৌধুরীর নিন্দা

ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ হোটেল রয়েল মার্কসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অবিলম্বে এর সাথে জড়িত সিলেটের সম্প্রীতি বিনষ্টকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে হোটেল রয়েল মার্ক পরিচালনা পর্ষদের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে আমাদেরও অবস্থান। ইসরাইলী বর্বরতার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সুদস্যরাও সক্রিয় রয়েছেন। কিন্তু মিছিলের নামে প্রকাশ্য দিবালোকে একটি অভিজাত হোটেলে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুদ্ধ। ইসলাম শান্তির ধর্ম। কারো প্রতিষ্ঠানে হামলা লুটপাট ইসলাম সমর্থন করেনা। কিন্তু আমরা সোমবার দেখলাম সিলেটের দীর্ঘদিনের সম্প্রীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হোটেলে কিভাবে হামলা চালানো হয়েছে। এতে প্রতিষ্ঠানের কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, দিনভর সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেটবাসী হতবাক। এর সাথে জড়িতরা কোনভাবেই তৌহিদী জনতা হতে পারেনা। এরা দুর্বৃত্ত। এদেরকে কঠোর হস্থে দমন করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিক্ষোভের নাম ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের পথ চিরতরে বন্ধ করতে হবে।

তিনি বলেন, সোমবার মিছিল থেকে কতিপয় দুর্বৃত্ত দফায় দফায় আমাদের রয়েল মার্ক হোটেলে অবস্থিত রেষ্টুরেন্ট-কফি শপে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। হোটেলের রিসিপশনে থাকা কাউন্টার, ডেস্কটপ, ল্যাপটপসহ সকল আসবাবপত্র ভাংুচর করা হয়েছে। এসময় হোটেলের ক্যাশে থাকা ১ লক্ষ ৮৪ হাজার নগদ টাকা লুট করা হয়েছে। হোটেলের লিফট, জেনারেটর, সাব স্টেশন, নিচ থেকে ৬ তলা পর্যন্ত গ্লাস, লাইটিং ভাংচুর করা হয়েছে। হোটেলের থাকা ছোপড়া রেষ্টুরেন্টকে পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়েছে। হোটেলের আরেকটি প্রতিষ্ঠান ক্রিমস কফি শপেও ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পূণ্যভুমি সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে এমন দুর্বৃত্তপনায় আমরা উদ্বিগ্ন। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিলেট চেম্বার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শন করেছেন।

অবিলম্বে হোটেল রয়েল মার্কসহ নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি নিশ্চিত করতে হবে। এই ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সিলেটের সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন