editor
প্রকাশিত: 8:43 PM, April 8, 2025
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের ১নং গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন সুহেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, আজিজুল মকসুদ তালহা, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য মোঃ নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মোঃ মাহবুব আলম, সমিতির উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী, হাসান মার্কেট বাহিরের লাইন ব্যবসায়ী সমিতির সভাপতি ময়না মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মীর মো: জাকারিয়া, কামাল খান, আক্তার হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হায়াত মজুমদার, সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফল করতে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মার্কেট ও বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ।
সভায় বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘণ্টা মার্কেট বন্ধ রেখে মার্কেটের ১নং গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম।
6 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
8 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
2 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট