editor
প্রকাশিত: 7:25 PM, April 9, 2025
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সিলেট বিভাগীয়, জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে সিলেট বিভাগের সর্বস্থরের জনতা ও ছাত্রসমাজকে নিয়ে ফিলিস্তিনে নিরীহ মুসলিম হত্যা, গুমের বিরুদ্ধে এবং নেতানিয়াহুর শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে “মার্চ ফর গাজা” কর্মসূচী অনুষ্ঠিত হবে।
“মার্চ ফর গাজা” উপলক্ষ্যে এক বিক্ষোভ মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।
এক বিবৃতিতে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে নিরীহ মুসলিম ভাই-বোনেদের হত্যা, গুমের বিরুদ্ধে এবং নেতানিয়াহুর শাস্তির সিলেট শহরজুড়ে আমরা ঘোষণা করেছি “মার্চ ফর গাজা”। তাই সাধারণ জনতা, ছাত্রসমাজ, যুবসমাজ, আলেমসমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে পুণ্যভূমি সিলেটে “মার্চ ফর গাজা” কর্মসূচি সফল করুন।
উক্ত কর্মসূচী সিলেট থেকে শুরু হওয়া এই আন্দোলন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেই। কর্মসূচিতে সবাই দল-মত নির্বিশেষে যোগদান করার জন্য বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সিলেট বিভাগীয়, জেলা ও মহানগর ইউনিটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন