editor
প্রকাশিত: 8:57 PM, April 9, 2025
সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, জেলা সমাজ সেবা কার্যালয় ও সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী এডভোকেট সত্যজিৎ কুমার দাস, সুইট বাংলাদেশের সভাপতি ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন।
বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার হাসীব রাজা চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মায়া বেগম, রাগীব-রাবেয়া শাহজালাল ইন্সটিটিউর এর প্রধান শিক্ষক হেপী রানী দে, আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন, সামাজিক শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন শিকদার, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ও জিডিএফ এর অফিস সমন্বয়ক শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, শিক্ষিকা অর্চনা রানী দেব, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, সদস্য ববি বেগম, শিক্ষার্থী তোফায়েল আহমদ, অভিভাবক সদস্য আসমা খান, রেদওয়ান আহমদ, নাজমা বেগম, রুশনা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সুরাইয়া নাসরীনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়া উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট ইন্সক্লুসিভ স্কুলের প্রতিনিধি, সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য কাজ করাটা শুধু পেশা নয়, এক ধরনের সামাজিক দায়িত্ব। সুরাইয়া নাসরীন সেই দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও মমতার সাথে।
তিনি শুধুমাত্র একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকই নন, বরং সিলেটে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষার ক্ষেত্রে এক প্রেরণার নাম। তাঁর কর্মনিষ্ঠা, ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের সকলের জন্য অনুকরণীয়।
বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে সুরাইয়া নাসরীন দায়িত্বশীলতার সাথে শিক্ষা প্রদান করেছেন, যা প্রশংসনীয়।
বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা লেখাপাড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজে ভূমিকা রাখবে।
6 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট