editor

প্রকাশিত: 6:15 PM, April 12, 2025

বড়লেখায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড : মামলায় আসামী শতাধিক

বড়লেখায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড : মামলায় আসামী শতাধিক

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় কর্মীরা ঝটিকা মহড়া দিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১১ এপ্রিল) মধ্যরাতে পৌরসভা এলাকার উপজেলা চত্বরে জড়ো হয়ে ঝটিকা মিছিল দিয়ে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ উস্কানিমূলক শ্লোগান দিতে থাকে। এ সময় সন্ত্রাসীরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নিরাপত্তা দেয়ালে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান লিখে উল্লাস করছিলো। গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই সুব্রত চন্দ্র দাস ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দেয়াল লিখনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ঘটনায় থানা পুলিশের এসআই সুব্রত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা (নং-০৯) দায়ের করেন। মামলায় এজাহারনামীয় আসামীরা হলেন-দক্ষিণ মুছেগুল গ্রামের ছাত্রলীগ কর্মী আলী শিপলু (২৮), দক্ষিণভাগ ইউপি’র ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সানি আহমদ (২২), ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিব আহমদ (২৪), উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান (৩২), পৌরসভার ০৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমদ (৩৫), বর্ণি ইউপি ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মিজান আহমদ (২৬), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তায়েফ রাজা (৩০), দক্ষিণভাগ ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি কামরান আহমদ (২৩), দক্ষিণভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল গণি উসমানী (২৫), দক্ষিণভাগ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আপ্তাব আহমদ (২৪), দক্ষিণভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (২৭), দক্ষিণভাগ ছাত্রলীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন মুন্না (২৮), সুজানগর গ্রামের সুলতান আহমদ (২৩), রফিনগর গ্রামের শামছুল ইসলাম (২৫) এবং দক্ষিণভাগ ইউপি ছাত্রলীগের সভাপতি মাছুম আজিরসহ (২৮) মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এসআই সুব্রত চন্দ্র দাস জানান, গোপনে জানতে পেরে ঘটনাস্থলে গেলে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। দেয়াল লিখনের সরঞ্জাম জব্দ ও দেয়ালে সরকারবিরোধী লেখা ছবি তুলে আনি। এ ঘটনায় শনিবার সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে মামলা রুজু করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দেশের ক্ষতি সাধনকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন