editor

প্রকাশিত: 7:28 PM, April 12, 2025

সরকারি কলেজসমূহের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার : অধ্যাপক মো. ফরিদ আহমদ

সরকারি কলেজসমূহের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার : অধ্যাপক মো. ফরিদ আহমদ

সরকারিকৃত কলেজসমূহের শিক্ষক সংগঠন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর লামাবাজারস্থ সরকারি মদন মোহন কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ছুরাব আলী।

সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলামের পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক মো. ফরিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. ফরিদ আহমদ বলেন, সারাদেশ যেখানে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার সেখানে এখনো সরকারি কলেজসমূহের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার। ২০১৮ এর কালো বিধিমালার মাধ্যমে সরকারি কলেজগুলোর নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীদের প্রতি চরম বৈষম্যমূলক নিয়ম বেঁধে দেয়া হয়েছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় ও জুলুমের অবসানের লক্ষ্যে শীঘ্রই সারাদেশের সরকারি কলেজসমূহের শিক্ষকদের নিয়ে আমরা আন্দোলনের নামবো।

‘নন-ক্যাডার পদে নো ক্যাডার’ উল্লেখ করে তিনি অবিলম্বে চাকুরী স্থায়ীকরণ, পে-প্রটেকশন নিশ্চিত করণ, পদোন্নতিসহ আগামী তিন মাসের মধ্যে সকল নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান। একই সঙ্গে, প্রাতিষ্ঠানিক কোন ত্রুটির দায় যাতে কোন শিক্ষক কর্মচারীর উপর না বর্তায় সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি বলেন, ন্যায়ের পক্ষে অবিচল থাকলে সকল বৈষম্য ও জুলুমের অবসান হবেই। তিনি সরকারি কলেজ শিক্ষকদের যেকোনো আন্দোলন ও কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

আরো বক্তব্য রাখেন সর্বজনাব অধ্যাপক জয়ন্ত দাস, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক মুহিবুর রহমান, হিমাংশু রঞ্জন দাস, মো. মনির আহমদ মনির, মো. ফরিদ আহমদ, সুমন রায়, জ্যোতিষ কুমার দাস, মুস্তাফিজুর রহমান, রনদা প্রসাদ ভূঁইয়া, মাসুক মিয়া, মো. আজাদ উদ্দিন, শান্তিময় দেব, মোহাম্মদ বিলাল উদ্দিন, শাহ আলম, মো. আতাউর রহমান ভূঁঞা, রেহানা আক্তার, মোহাম্মদ মুননূরাইন, এ কে এম মাহমুদুল আলম, মোহাম্মদ ইউনুস চৌধুরী, নন্দন কর্মকার, মো. জুলহাস মিয়া, নাফিস সাবিনা, শাহনাজ মর্জিনা, খালেদ আহমদ, আব্দুন নূর শামীম, মিহির রঞ্জন তালুকদার, প্রদীপ কুমার বর্মন, অশোক রঞ্জন তালুকদার, তজমুল আলী, মো. মইনুল ইসলাম, মোহাম্মদ মইনুল হক, মো. আব্দুল বাতেন, মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ মুহিবুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজার রহমান, মোহাম্মদ ফারুক আহমেদ, আব্দুল মুকিত আজাদ, প্রশান্ত কুমার দাস, মোঃ মাসুদুজ্জামান, চিত্তরঞ্জন রাজবংশী, অঞ্জন তালুকদার, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন খান, বিধান রঞ্জন দাস, মোহাম্মদ ইউসুফ আলী, লিটন চন্দ্র দে, মো. গিলমান আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মুননূরাইন।
মতবিনিময় সভা শেষে সরকারি মদন মোহন কলেজের লে. মো. মনিরুল ইসলামকে আহবায়ক, কানাইঘাট সরকারি কলেজের মো. আজাদ উদ্দিন ও আব্দুল হাই ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক এবং আমিনুজ্জামান বক্সকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া কানাইঘাট সরকারি কলেজের মো. ফরিদ আহমদকে আহবায়ক, গোয়াইনঘাট সরকারি কলেজের ফারুক আহমদকে যুগ্ম আহবায়ক এবং ঢাকা দক্ষিণ সরকারি কলেজের একেএম মাদমুদুল আলম মারুফকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট সিলেট জেলার পৃথক কমিটি গঠন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন