editor
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মিরেরগাঁওয়ে ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনে উদ্যোগে অসহায় দরিদ্র শিশুদের ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে ফতেহপুর মিরেরগাঁওস্থ জিএম কিবরিয়ার বাড়িতে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মোগলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক আমির উদ্দিনের অর্থায়নে আয়োজিত ফ্রি খতনা ক্যাম্পে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক মেম্বার বশির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের পরিচালক জি এম কিবরিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সাধারণ সম্পাদক হাজী জাহেদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মিজানুর রহমান ময়না, বিএনপি নেতা নূরুদ্দিন ইমন, কামাল উদ্দিন, কামাল আহমদ, শ্রমিকদল নেতা লাল মিয়া, জামাল আহমদ, কৃষকদল নেতা জাহেদ হোসেন, উকিল আলী, স্বেচ্ছাসেবকদল নেতা হুসেন আবেদিন, ছাত্রদল নেতা কামরান উদ্দিন অপু, জাবেদ আলী, জাবেদ হোসেন, জুয়েল আহমদ, বিজয় আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৩০ জন দরিদ্র শিশুদের ফ্রি খৎনা শেষে ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। যারা নিঃস্বার্থে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক ও মহতি মনের অধিকারী।
বক্তারা বলেন, সমাজে ভালো মানুষের উত্তম কাজগুলো দেখেই ভালো কাজ করতে অনেকেই এগিয়ে আসেন। সমাজ থেকে মানবতামূলক কাজগুলো অনেকাংশে দূরে সরে যাচ্ছে। ঠিক তেমনি এক সময় ডাঃ মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্প একটি প্রসংশনীয় উদ্যোগ।
বক্তারা দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন ও কল্যাণে এই সেবা ফাউন্ডেশনের মতো সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
6 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
7 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি
3 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির
4 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত
7 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত
4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী