editor
প্রকাশিত: 9:06 PM, April 13, 2025
আন্তর্জাতিক চিকিৎসা উপদেষ্টা এবং ইয়েলো ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারের ভারতের চিকিৎসক ডা. শাবানা খাতুন বলেছেন, “বন্ধ্যাত্ব কোনো রোগ বা অভিশাপ নয়, এটি একটি চিকিৎসাযোগ্য শারীরিক অবস্থা। আধুনিক চিকিৎসা পদ্ধতির কারণে আজ এটি পুরোপুরি নিরাময়যোগ্য। তবে প্রয়োজন যথাসময়ে চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা।”
তিনি আরও বলেন, “অনেক সময় দেরিতে বিয়ে, অনিয়মিত জীবনযাপন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) থাইরয়েড সমস্যা এবং পুরুষদের শুক্রাণুজনিত জটিলতা বন্ধ্যাত্বের মূল কারণ হয়ে দাঁড়ায়। এসব বিষয়ে সময়মতো চিকিৎসা গ্রহণ করলে মা হওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত করা সম্ভব।”
রবিবার (১৩ এপ্রিল) সিলেট শহরের জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে “বন্ধ্যাত্ব জয়” শীর্ষক একটি বিশেষ সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সিলেট মেডিকেয়ার এবং ভারতের গুরগাঁও-দিল্লিভিত্তিক ইয়েলো ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার। সহযোগিতা করে মেডিবন্ধু এমভিটি স্কিল ডেভেলপমেন্ট উইং।
এ সময় বাংলাদেশের স্থানীয় চিকিৎসক ও সংশ্লিষ্টদের উন্নত ও আধুনিক আইভিএফ চিকিৎসা গ্রহণে প্রয়োজনীয় ট্রেইনিং এবং ক্লিনিক্যাল কর্মশালা আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ইয়েলো ফার্টিলিটি ও আইভিএফ সেন্টার কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ, উন্নত আইভিএফ চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়েলো ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার গুরগাঁও দিল্লির প্রতিনিধি সুরজিৎ কুমার। সেমিনারে নন-ক্লিনিকাল পার্ট নিয়ে বিশেষ বক্তব্য দেন বিশিষ্ট এমভিটি ট্রেইনার এবং মেডিবন্ধু চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও, আন্তর্জাতিক মেডিকেল টুরিজম বিশেষজ্ঞ সুকদেব সাহা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার রেদা মঈন রেজা। এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডার সদস্য চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিত। বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্থানীয় হাসপাতাল প্রতিনিধি ও সুধীজনরা এতে অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারী অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, সিলেট মেডিকেয়ার একটি স্বাস্থ্যসেবা ফ্যাসিলিটেশন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান, যারা বাংলাদেশি রোগীদের উন্নতমানের চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা গ্রহণে সহায়তা করে থাকে। প্রতিষ্ঠানটি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইরান, ও তুরস্কসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের জন্য সবধরনের পরামর্শ, যোগাযোগ এবং সহযোগিতা প্রদান করে।
বিদেশে উন্নত চিকিৎসা নিতে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন সিলেট বন্দরবাজারের রং মহল টাওয়ারে অবস্থিত সিলেট মেডিকেয়ারের অফিসে অথবা নিচের নম্বরগুলোতে— ০১৮৯৩-৮৯১২১২, ০১৯৮৯-৯৯৫০৪৭, ০১৭১৫-০২৯০১৮। সিলেটের রোগী ও চিকিৎসকদের জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিলেট মেডিকেয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন