editor

প্রকাশিত: 6:46 PM, April 14, 2025

দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ

দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা জিডিএফ-ডিফেক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারি ভূমিতে ডিডিএফ দীর্ঘদিন যাবত প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষা প্রদানের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলে সত্য একটি কুচক্রী মহল সরকারি ভূমি দখল করতে বিভিন্নভাবে হুমকি প্রদান ও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বক্তারা বলেন, অনতিবিলম্বে হুমকিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় প্রতিবন্ধী মানুষ সিলেটের সর্বস্থরের জনসাধারণদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর চেয়ারম্যান প্রমেশ দত্ত এর সভাপতিত্বে ও জিডিএফ-ডিফেক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো: শাহজাহান ও আফজাল শিকদার এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিডিএফ এর সহ সভাপতি এডভোকেট রকিব আলী খান, সহ সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী। ঘটনার বর্ণনা তুলে দরে বক্তব্য রাখেন জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রহমানীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম, ডিডিএফ এর সদস্য দিদার আহমদ, শারমিন আক্তার রেবা, শিলন বেগম, ফাতেমা বেগম, অভিভাবক রুকিয়া বেগম, রুকসানা বেগম, শিক্ষক সরুফা বেগম, অফিস সহকারি সুইটি বেগম, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কুবরা শিফা, তোফায়েল আহমদ শোয়েব, জুঁই রানী দাস, আফসানা আক্তার মুন্নি, রেশমা আক্তার রিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বিকেলে জিডিএফ কার্যালয়ে এসে কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২জন অজ্ঞাতনামা লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, যেকোন সময় এই জায়গা দখল করে নেব। এখানে বাঁধা দিলে খবর আছে।

এ ব্যাপারে জিডিএফ’র পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক, সিলেট কোতোয়ালী মডেল থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।

জিডিএফ নেতৃবৃন্দ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্থরের জনসাধারণ, প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জাতির বিকেক সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন