editor

প্রকাশিত: 5:20 PM, April 16, 2025

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের প্রতিবাদে কর আইনজীবী সমিতির মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের প্রতিবাদে কর আইনজীবী সমিতির মানববন্ধন

ফিলিস্তিনের গাজা উপত্যাকাসহ পুরো অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, বর্বরতা, নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মেন্দিবাগস্থ সিলেট কর ভবনের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মো. শফিকুল ইসলাম এডভোকেট, সাবেক সভাপতি মো. আবুল ফজল এডভোকেট, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, সাবেক সহ সভাপতি আব্দুল আলীম পাঠান এডভোকেট, গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী এডভোকেট, সিনিয়র আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, আব্দুর রব এডভোকেট, আয়কর আইনজীবী হাছনু চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, নুরুদ্দীন আহমদ এডভোকেট, বাহা উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান এডভোকেট, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার রায় এডভোকেট, জুনেদ আহমদ এডভোকেট, নির্বাচন কমিশনার সদরুল হাসান চৌধুরী, সহকারি নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক মওদুদ আহমদ, সহ সম্পাদক ইশরাত জাহান নীপা, সদস্য আয়কর আইনজীবী কামাল আহমদ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আরিফুল হাসান এডভোকেট, স্বপন কুমার চৌধুরী এডভোকেট, নির্মলেন্দু রায় চৌধুরী, এডভোকেট আজমল হোসেন, এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী কাওছার মাহমুদ চৌধুরী, বাবলু ভৌমিক এডভোকেট, আয়কর আইনজীবী জাহানজেব ইবনে খালেদ, মো. ইব্রাহিম, দেব দুলাল চৌধুরী, সৈকত দাস, আসাদুর রহমান তারেক, রাজু দেব এডভোকেট, সাইদুর রহমান, রাকেশ সিংহ, কবিন্দ্র কুমার দাস, এ বি এম সরওয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। ফিলিস্তিন ও গাজাকে ধ্বংস করার পরিনতি ভয়াবহ হবে। খুব শীগ্রই ইসরায়েলি দোসরদের এ গণহত্যার চরম মূল্য দিতে হবে।

বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তারা গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর উপযুক্ত শাস্তি ও জাতিসংঘ থেকে তাদের সদস্যপদ বাতিলের দাবি জানান।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ থেকে গাজায় যুদ্ধে যাওয়ার ইচ্ছুক যুবক-যুবতীদের ভিসার ব্যবস্থা করার জোর দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই ভয়াবহ ইসরায়েলি নৃৎশংসতা ও গণহত্যা বন্ধের লক্ষ্যে শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলার জোর দাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন