editor
প্রকাশিত: 9:16 PM, April 22, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট শহরের ব্যবসা-বাণিজ্যে সম্প্রতি যে প্রসার ঘটেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। ৫ই আগস্টের পর শুধু স্থানীয় নয় বরং বিদেশি বিনিয়োগকারীরাও এখন সিলেটসহ বাংলাদেশে ব্যবসায় আগ্রহী হচ্ছেন। কারণ, বর্তমানে দেশে একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে, যা গত দেড় দশকে আমরা দেখিনি।
তিনি আরও বলেন, আজ এখানে একটি সুন্দর বেকারির শাখার উদ্বোধন হলো। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শুধু মালিকের লাভের সুযোগ তৈরি করে না, পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের পথও করে দেয়, যা অনেক পরিবারের জীবিকার উৎস হয়ে দাঁড়ায়। তিনি বলেন, আগে ব্যবসা করতে গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকির সম্মুখীন হতে হতো। কিন্তু এখন ব্যবসায়ীরা নির্ভয়ে ও নির্ভিঘ্নে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন। এটি দীর্ঘ দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনের ফসল, যার ফল আজ আমরা পাচ্ছি।
তিনি সুষমা স্পেশাল কালেকশন জেস্ট ফুডের প্রশংসা করে বলেন, “জেস্ট উদ্যোক্তাদের মূলনীতি নিজ সন্তানের মুখে যাহা দিতে নাহি পারি, এমন কোনো পণ্য মোরা কভু নাহি গড়ি” এই প্রতিপাদ্যের শব্দগুলি বলে দেয় এই প্রতিষ্ঠানের খাবারের গুণগত মান ভালো।
তিনি বলেন, একটি ছোট ব্যবসাও গুণগত মান নিশ্চিত করে কাস্টমারের আস্থা অর্জনের মাধ্যমে সফল হতে পারে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান তাদের পণ্যের মান বজায় রেখে ভোক্তাদের আস্থা অর্জন করছেন বলেই বিভিন্ন শাখার প্রসার ঘটাচ্ছেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি মঙ্গলবার (২২ এপ্রিল) নগরীর কালিবাড়ি রোডস্থ সুষমা স্পেশাল কালেকশন জেস্ট ফুড শাখার উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বক্তব্য রাখেন, সুষমা স্পেশাল কালেকশন জেস্ট ফুড এর চেয়ারম্যান বিকাশ কান্তি দাস, এমডি বিদ্যুৎ কান্তি দাস, মেম্বার দেবরাজ চৌধুরী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আজমল হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব, সিটি আদর্শ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, অত্র শাখার পরিচালক সৈয়দ মুহিবুর রহমান রাহেল প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন