editor
প্রকাশিত: 3:42 PM, April 24, 2025
সিলেটের দক্ষিণ সুরমা খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান।
খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও এডহক কমিটির সদস্য আজিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী নুহেল আহমদ পারেছ, মুখলিছুর রহমান বাদল ও বদরুল আলম, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ইকবাল কামাল।
উপস্থিত ছিলেন সাউস সুরমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি বদরুল আলম, সমাজসেবী আবুল কালাম আজাদ, আব্দুল হক, আব্দুল খালিক, সহকারি শিক্ষক রুনি বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী, মিতু রায়, সীমা দেব নাথ, মোছা: ফাহমিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তরুণ সমাজসেবক মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই।
তিনি বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউট সম্পর্কে দক্ষতা অর্জন ও ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন