editor

প্রকাশিত: 6:50 PM, April 27, 2025

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

3

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিই হচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, আপনাদের আসল পরিচয় হচ্ছে আপনারা ব্যবসায়ী। সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কার্যক্রম প্রশংসনীয়। তারা ব্যবসায়ীদের কল্যাণে যেমন কাজ করে যাচ্ছেন, তেমনি দেশের যে কোন দূর্যোগেও ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে অসহায় হয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থাকলে যে কাজে সাফল্য পাওয়া যায়। নগরীর ফুটপাত ও অটোরিক্সা বন্ধেও এই সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

8

তিনি শনিবার (২৬ এপ্রিল) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

8

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

2

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমেদুর রব।

বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি নুরুল ইসলাম সুমন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি ও ভেজিটেবিল মার্কেট কমিটির সভাপতি ছাদ মিয়া, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী আকিক, সিলেট জেলা ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, মো. পংকি মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, শামীম চৌধুরী, রাজু আহমদ, জাহাঙ্গীর আলম, জেলা ব্যবসায়ী ঐক্য সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মো. মিসবাউল করিম, দপ্তর সম্পাদক মো. আলা উদ্দিন, মো. আফরোজ আলী, কার্যকরি পরিষদের সদস্য ও দরগাহ বাজার ব্যবসায়ী কমিটির সদস্য তানিমুল ইসলাম, মো. আবুল খায়ের, মো. আলা উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফুর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি লুৎফুর রহমান লিলু। এছাড়াও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

8

উল্লেখ্য, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ব্যবসায়ীদের কল্যাণে এই সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

5 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
8