editor

প্রকাশিত: 8:43 PM, February 2, 2023

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবাজিৎ সিংহ বলেছেন, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বেশি গুরুত্ব ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের দেয়া সুবিধা গ্রহন করে প্রতিবন্ধীরাও সুস্থ সবল মানুষের মত শিক্ষা, চিকিৎসা, চাকরি সহ সর্বক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের সেবা ও জীবন মান উন্নয়নে মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া সংগঠন জিডিএফ সিলেটের সকল মানবিক কার্যক্রম প্রশংসনীয়। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে এ সংগঠন মত অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জিডিএফ’র চেয়ারম্যান কবীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এইচ.এম ইসরাঈল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।

জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্প ও কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, সুরমা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী অনিতা সিনহা।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে জিডিএফ’র কার্যাক্রম ও পরিচিতি পাঠ করেন ব্যবস্থাপক স্বপন মাহমুদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, অভিভাবক সমাজসেবী আব্দুল কুদ্দুস তালুকদার, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিক নমিতা রাণী দে, শিক্ষক আব্দুস সালাম, সুপার ভাইজার রায়হান খান, বাদ্য যন্ত্র শিক্ষক ওয়াসিম আহমদ সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, বিশেষ জনগোষ্ঠীর অধিকার আদায়ে জাতীয় পর্যায়ের ব্যক্তি মরহুম মোঃ রজব আলী খান নজিব তার হাতে গড়া সংগঠন জিডিএফ’র মাধ্যমে প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জিডিএফ দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীদের অভিভাবক হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন