editor

প্রকাশিত: 2:44 PM, April 28, 2025

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৈধভাবে ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক চালানোর অস্থায়ী অনুমতি প্রদানের দাবিতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মুল্লা, ক্রীড়া সম্পাদক মোবারক আলী, সহ ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, শ্রমিক নেতা আইয়ুব আলী, রেনু মিয়া, আব্দুর রহমান কাঞ্চন, হারুনুর রশিদ, জালাল আহমদ, আব্দুল জলিল, বাহার উদ্দিন প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়- সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন যাবত সরকারের কাছে বৈধভাবে নাম্বার প্লেট দিয়ে রিক্সা চলাচলের জন্য দাবি করে আসছেন। মালিক শ্রমিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তি তুলে রিক্সা বানিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে বাংলাদেশের শ্রমিকরা বিভিন্নভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। সেই ক্ষতির পাশাপাশি বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশের হয়রানির স্বিকার হচ্ছেন প্রতিনিয়ত। ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইকের সাথে মহানগরীতে প্রায় ১৫-২০ হাজার মানুষ জড়িত আছেন। এমতাবস্থায় ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করে দিলে এসব মানুষগুলো বেকার হয়ে যাবে। দরিদ্র মানুষগুলো বেকার হয়ে গেলে তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। স্বাধীনতার ৫৪ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানেন। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলেও এতে রিক্সা চালকদের উন্নয়নের কোন ছোয়া লাগেনি। তাই ডিজিটালের অংশ হিসেবে রিক্সা চালকদের সিলেট সিটি কর্পোরেশনে ব্যাটারী চালিত রিক্সা চলাচলের অনুমতি দিলে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন। ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক বাংলাদেশের অন্যান্য জেলায় অবাধে চলাচল করলেও আমাদের সিলেটে কেন ব্যাটারী চালিত রিক্সা চলাচল করতে পারবে না।

বর্তমানে সিলেট শহর এলাকায় সকল রিক্সা/ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার কারণে মালিক/শ্রমিক এবং তাদের পরিবার আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অন্যদিকে নগরবাসী, স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকগণদের যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। পরিবহনের অভাবে অফিস আদালতে নগরবাসীগণ কিংবা নগরের বাহির থেকে আসা জনসাধারণ সময় মতো অফিসে পৌছাতে পারেন না। সবদিক বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ীভাবে ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক (লাইন্সে ও রেজি: ইস্যু পূর্ব পর্যন্ত) চালাচলে অনুমতি দেওয়া জন্য জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি নেতৃবৃন্দ ১০ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইকের রোড পারমিট দেওয়া, রেকার বিল ১০০ টাকা কার্যকর করা, যেখানে-সেখানে জরিমানা না করে পয়েন্টে জরিমানা করা, রিক্সা শ্রমিকদের জন্য আলাদা স্ট্যান্ড তৈরি করে দেওয়া, শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া, শ্রমিকদের রেশনের আওতায় আনা, সরকারিভাবে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা, সরকারিভাবে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, ট্রাফিক পুলিশের হয়রানী বন্ধ করা, রিক্সাচালক আয়নাল আলালের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন সিলেট সার্কেলের সহকারী পরিচালক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বনানী ঢাকার চেয়ারম্যান ও শ্রম অধিদপ্তর সিলেটের উপ-মহাপরিচালক বরাবরে পৃথক পৃথকভাবে অনুলিপি প্রদান করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন