editor
প্রকাশিত: 1:32 PM, April 29, 2025
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।
আওয়ামী লীগের নেতাদের জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ সোহেল।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিশ্বম্ভরপুর উপজেলা সদরে আন্দোলকারী ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটে। হামলায় আহত উপজেলার ছাড়ারকোনা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান ৯৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে আমল গ্রহণকারী বিশ্বম্ভরপুর আদালতে মামলা দায়ের করেছিলেন।
এ মামলার আসামি আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, বেনজির আহমদ মানিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক খালেদ মাহমুদ তালুকদার, ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন এবং আনোয়ার হোসেন সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, জামিন শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সভাপতি অ্যাড. আব্দুল হক বলেন, ‘গত ৪ আগস্ট রফিকুল ইসলাম তালুকদারসহ আসামিরা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছিল। আন্দোলনে অংশ নেওয়া স্কুল শিক্ষার্থীরা সাঁতার কেটে নদী পার হতেও পারেনি, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। এমনকি হাসপাতালে গিয়েও শিক্ষার্থীরা রক্ষা পায়নি। তাদেরকে জামিন দিলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আদালত বিষয়টি বিবেচনায় রেখেছেন।’
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল বলেন, ‘শুনানি শেষে সার্বিক বিবেচনায় আদালত জামিন না মঞ্জুর করেছেন। আশা করছি, আগামী তারিখে এ আদালতেই আমরা ন্যায় বিচার পাব।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন