editor
প্রকাশিত: 1:39 PM, April 29, 2025
সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকর পাড়ার বাসিন্দা।
সোমবার (২৮ এপ্রিল) সকালে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকার টিকরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ৮ এপ্রিল ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরির প্রলোভনে শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই দুই কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে অনৈতিক কাজে বাধ্য করে। এক পর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরাণ থানায় মামলা করেন। মামলার এক দিন পর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতার অভিযান চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন