editor
প্রকাশিত: 5:58 PM, April 29, 2025
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি মো. জাকারিয়া আহমদ জামিনে মুক্তি পাওয়ায় নগরীতে এক আনন্দ মিছিল বের করে শ্রমিকরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আদালত থেকে জামিন পেয়ে মো. জাকারিয়া আহমদ হাজতখানা থেকে বের হলে শ্রমিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ মিছিল বের করে শ্রমিকরা। এর পূর্বে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা আলী আকবর রাজনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সিলেট বিভাগের সভাপতি হাজি মঈনুল ইসলাম।
বক্তব্য রাখেন সিলেট জেলা ১৪১৮ এর সাধারণ সম্পাদক মুহিব মিয়া, ৭০৭ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, ২০৯৭ এর কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ এর কেন্দ্রীয় কমিটির নেতা মোহাম্মদ আলী, আলতাব চৌধুরী, এম বরকত আলী, কাওছার আহমেদ, সুজন মিয়া, রাজা আহমেদ রাজা, মুহিবুর রহমান এপলো, লিটন আহমেদ, আব্দুল মান্নান, সেবুল আহমেদ, কামরুল ইসলাম, এবাদুল আহমদ, সালাম মিয়া, নুরুল ইসলাম খান, জাহিদ মিয়া, আব্দুল্লাহ, আব্দুল হান্নান, শাহীন আহমেদ, হেলাল উদ্দিন, আনছার আলী, মাহাবুব উদ্দিন প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন