editor

প্রকাশিত: 11:33 AM, May 1, 2025

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আরটিএম একটু সিএসই ফেস্ট সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আরটিএম একটু সিএসই ফেস্ট সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত আরটিএম একটু সিএসই ফেস্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (৩০ এপ্রিল) সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ার উদ্দিন চৌধুরী।

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ এর সভাপতিত্বে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার রাসা ইফফাত হেলমি এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মমতাজ শামীম, আরটিএমআই-এইচআরডিসির পরিচালক ডা. এস. এম. ফরিদুল ইসলাম লতিফী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল আউয়াল আনসারী। অনুষ্ঠানে রিসার্চ জার্নি ফর দি বিগিনার্স শীর্ষক সেমিনারে পেপার উপস্থাপন করেন মেশিন লার্নিং গবেষক আশরাফুল গণি।

উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান শানতা ইয়াসমিন এবং আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী “আরটিএম একটু সিএসই ফেস্ট-২০২৫” এর আয়োজনের মধ্যে ছিল- এআই ডকুমেন্ট রাইটিং প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শনী, হ্যাকাথন, গেমিং প্রতিযোগিতা এবং ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট।

প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, এআই (আর্টিফিয়েল ইন্টেলিজ্যান্ট) একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এটি যেমন চ্যালেঞ্জের, তেমনি সঠিক ব্যবহারে তা মানব সমাজের জন্য বিশাল সুফল বয়ে আনতে পারে। শিক্ষার্থীদের উচিত এর নৈতিক ও দায়িত্বশীল হয়ে এর ব্যবহার শেখা ও চর্চা করা।

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ শিক্ষার্থীদের প্রযুক্তিতে উদ্ভাবনী মনোভাব ও গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন আয়োজন একটি উদীয়মান প্রযুক্তি-প্রজন্ম গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, আরটিএম একটু সিএসই ফেস্ট-২০২৫ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে গত সোমবার (২৮ এপ্রিল) শুরু হয়ে বুধবার (৩০ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন