editor
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মে ১, ২০২৫
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আগামীর শিক্ষা ব্যাবস্থা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ঐতিহ্যবাহী চলমান শিক্ষার সংমিশ্রণ। তাই আমাদের শিক্ষকদের এ বিষয়ে দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটরিয়ামে তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার অগ্রগতির লক্ষ্যে আয়োজিত “এডুক্যার এবং এআই ওরিয়েন্টেশন” শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের লিডসউইন প্রজেক্টের সৌজন্যে ওয়ার্কশপটি পরিচালনা করেন লিডসউইন এর ম্যানেজিং ডিরেক্টর রায়হান নোবেল।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ নাহিদা খান ও একাডেমিক ইনচার্জ প্রভাষক শাখাওয়াত হোসেনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে এ আই প্রযুক্তির মাধ্যমে পাঠদান, মূল্যায়ন ও প্রশাসনিক কাজের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে এ আই ভিত্তিক বিভিন্ন সফটওয়্যার ও টুল ব্যবহারের পাশাপাশি এডুকেয়ারের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ এবং এর সুবিধা সম্পর্কে তুলে ধরা হয়।
7 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
5 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
8 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
5 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
6 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
5 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
7 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ