editor
প্রকাশিত: 5:01 PM, May 5, 2025
জাতীয় সংবাদপত্র দৈনিক দেশবার্তা পত্রিকার সম্পাদক কাজী তোফায়েল আহমদ বলেছেন, প্রতিবন্ধিদের ব্যতিরেকে সমাজ-রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়। তারা অন্যান্য স্বাভাবিক সন্তানদের মত বুদ্ধিদীপ্ত সম্পন্ন। তারা শিশূসুলভ, অনুভূতিপ্রবণ, তাদের মেধা ও স্মৃতিশক্তি প্রখর। তারা চক্ষুষ্মান শিক্ষার্থীদের সাথে বিশেষ ব্যবস্থাপনায় ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করছে। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, এই গ্রীণ ডিসএবল্ড ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে স্নাতক ডিগ্রীধারী শিক্ষার্থীও আছেন। আমি আমার ও আমার সংগঠনের পক্ষ থেকে তাদের সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করব।
রবিবার (৪ মে) রাতে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী নিলয় চন্দ দিব্য এর জন্মদিন উপলক্ষ্যে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই সহায়িকা বিতরণ ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জ্যোতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ছাড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ এর সভাপতিত্বে ও ধ্রুব গৌতমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার ও শিশু সংগঠক জামান মাহবুব, নর্থইষ্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ছড়াকার অজিত রায় ভজন, নাগরিক টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান কবি কাইয়ুম উল্লাস, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের কর্মকর্তা বায়েজিদ খান, সংবাদপত্র পরিবেশক মো. ইসমাইল হোসেন প্রমূখ।
দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করেন তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কোবরা, সমিরঞ্জন বিশ্বাস, সোয়েব আহমদ, রিয়া বেগম, অহনা বেগম, রাদিয়া বেগম, আফসানা, জুই রাণী।
সভায় উপস্থিত ছিলেন স্যাডো সিলেটের পরিচালক লিটন চৌধুরী, নন্দিত সিলেটের প্রতিনিধি এমরান ফয়ছল, অভয় চন্দ অজর, বিপ্লব পাল পাপ্পু, স্বচ্ছ পাল অর্ঘ্য, নাদিয়া আক্তার, স্বরুফা বেগম, মো. শাহজাহান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন