editor

প্রকাশিত: 7:38 PM, May 5, 2025

বিশ্বম্ভরপুরের ইউএনও’র অপসারণ ও হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বম্ভরপুরের ইউএনও’র অপসারণ ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের অপসারণ এবং গতকাল রবিবারে উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ইউএনও’র পেটোয়া বাহিনীর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকাল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সিলেটস্থ সচেতন বিশ্বম্ভরপুরবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ ইউএনও মফিজুর রহমানের অপসারণের দাবিতে রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা চত্ত্বরে স্থানীয় মানুষের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শান্তিপূর্ণ মানববন্ধনে ইউএনও’র সুবিধাভোগী কিছু গোষ্ঠী ও সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করছি। ইউএনও মফিজুর রহমানের প্রত্যাহার এখন সময়ের দাবি।”

সভায় বক্তব্য রাখেন সালমান ইশতিয়াক জিসান, জুনায়েদ আহনাফ, তালুকদার এম আতাহার আলী, সজিব আহমেদ, তোফাজ্জল হুসাইন, নুর জাহান আক্তার এবং মোবারক হুসাইন মাইন উদ্দিন প্রমুখ।

বক্তারা আরও বলেন, “মফিজুর রহমানের সিন্ডিকেট বিশ্বম্ভরপুরের পর্যটন এলাকা ধ্বংস করে দিয়েছে। অবৈধ বালু ও পাথর উত্তোলনে সহযোগিতার মাধ্যমে এবং ভারতীয় পণ্য চোরাকারবারিদের মাধ্যমে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা প্রতিবাদ করতে গেলে তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বিশ্বম্ভরপুরের পরিবেশ ধ্বংস করা যাবে না। বিশ্বম্ভরপুরকে চোরাকারবারিদের স্বর্গরাজ্য বানানো যাবে না। অতি দ্রুত চোরাকারবারিদের আশ্রয়দাতা মফিজুর রহমানকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আর গতকাল রবিবার সাধারণ মানুষের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় সচেতন বিশ্বম্ভরপুরবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন