editor
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫
দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন গত ৩ মে ২০২৫ দৈনিক প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত পাথর খেকোদের নজর সাদা পাথরে, ৪ মে ২০২৫ একই পত্রিকার শেষ পৃষ্ঠায় হাওরের স্থায়ী বাঁদ নিমার্ণ শিরোনামে ৩০৮ কোটি টাকার কাজ শেষ করতে তাড়াহুড়া, ৩০ এপ্রিল ২০২৫ দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের ‘অনিয়ন্ত্রিত’ ক্ষমতা চর্চায় হয়রানির শিকার যাত্রীরা, ৭ই জানুয়ারি ২০২৫ সিলেট কেন্দ্রীয় কারাগারে বাড়ছে অনিয়ম দূর্নীতি-পরিদর্শন কমিটি নেই ৫ মাস ধরে, ২২ এপ্রিল ২০২৫ দৈনিক সিলেটের ডাক প্রকাশিত সিলেট ওসমানী হাসপাতালে অবৈধ পার্কিং, ৪ কোটি টাকার বাসায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অফিস সহকারীর বসবাস, ওসমানী শিশু পার্কে সিলেট সিটি কর্পোরেশনের অজান্তে প্রবেশ মূল্য বৃদ্ধিসহ উপরোক্ত সংবাদগুলোর বিষয়ে গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, সুনামগঞ্জের ১৪টি হাওরে ৩০৮ কোটি টাকা ব্যায়ে স্থায়ী বাঁধ নির্মাণে অনিয়ম দূর্নীতির সাথে জড়িত ঠিকাদার, পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণে ঠেকসইতা নিশ্চিত করতে হবে। যাতে কৃষকের ফসল বার বার ভেসে যাওয়ার করুন গল্পের কাহিনী দেশবাসী আর শুনতে ও দেখতে চায় না। সিলেট কোম্পানীগঞ্জে ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে প্রায় ৬০০ কোটি টাকা পাথর লুট করেছে রাজনৈতিক পরিচয়ে দুবৃত্তরা। তাদের টার্গেট এখন সাদা পাথর। স্থানীয় ও সিলেট এর প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিরা স্বাক্ষী ও গোপালের ভূমিকায় অবতীর্ণ। ২৪ এর দূনিয়া কাপাঁনো অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের সময়ে সিলেটের এই সংবাদগুলোর কারণে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম কুড়াচ্ছে। সিলেটের রাজনীতিক ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এর দায় এড়াতে পারেন না।
নেতৃবৃন্দ বলেন, ২০০৭ এর জনপ্রিয় এক এগারো সরকারের মত দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিহাদ করা এখন দেশবাসীর দাবি, এটা গণদাবি।
অবিলম্বে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তাদের ‘অনিয়ন্ত্রিত’ ক্ষমতা চর্চাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যাত্রীদের হয়রানি বন্ধ, সিলেট কেন্দ্রীয় কারাগারে অনিয়ম দূর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ, সিলেট ওসমানী হাসপাতালে অবৈধ পার্কিং উচ্ছেদ, ৪ কোটি টাকার বাসায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অফিস সহকারীর বিরুদ্ধে দূর্নীতির মামলা দায়ের, ওসমানী শিশু পার্কে সিলেট সিটি কর্পোরেশনের অজান্তে প্রবেশ মূল্য বৃদ্ধির কারণ ও পার্কের বর্তমান লিজ বাতিলের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
5 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
7 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
3 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়