editor
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
সিলেটের সময় :: গত ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি সিলেট মহানগর বিএনপি যুক্ত সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব। তিনি বলেন, যারা নিষ্পেষিত হয়েছেন, মামলা-হামলা নির্যাতনের স্বীকার হয়েছেন, দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদের পেছনে রাখার সুযোগ নেই। আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জন্য যে কোন কর্মসূচী দেওয়া হবে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস। তিনি (১২ এপ্রিল) রাতে নগরীর মদিনা মাকের্ট এলকায় একটি রেষ্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল জালালাবাদ থানা শাখার পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মানিক মিয়ার পরিচালনায়,
পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে কাউকে শান্তিতে থাকতে দেয়নি, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা সবসময় সবাইকে সজাগ থাকতে হবে, যারা আমাদের সাথে দুঃসময়ের আন্দোলন সংগ্রাম অগ্রগামী ভূমিকা পালন করেছে, আর যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম রাতের ঘুম হারাম করেছে,তাদেরকে মূল্যায়ন করা হবে।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন,ছালেক আহমদ চৌধুরী, এসময় আরো উপস্হিত ছিলেন-জালালাবাদ থানা কমিটির-কামরুল ইসলাম ,সুফিয়ান আহমদ, জাহাঙ্গীর আলম, রেজওয়ান রনি, কুতুব উদ্দিন জুয়েল, সেলিম আহমদ, হাফিজুর রহমান, আব্দুস ছোবহান, মনজ্ঞু মিয়া, সোহেল আহমদ, নাঈম ইসলাম আশিক,(দপ্তরের দায়িত্বে) আব্দুল কাদির, শামছুদ্দিন, মোঃ লিমন ,নজরুল ইসলাম সুমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
7 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ
3 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
5 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
7 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
8 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার
7 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
1 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
5 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়