editor
প্রকাশিত: 2:03 AM, March 27, 2025
গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়ন শাখার আয়োজনে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারে জেলা পরিষদের ডাক বাংলোতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন’র সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মাও: হেলাল উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলার আমির মাষ্টার আবুল হোসেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখা সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব ডা: আব্দুর নুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মিসবা উদ্দিন, জামায়াতে ইসলামী পূর্ব জাফলং ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুল আজিজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি সংগঠন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ উলামা জামায়াতের উপজেলা সহ-সভাপতি মীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ইমরান আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, মাও: নাজিম উদ্দীন, সংস্কৃতি সম্পাদক সোহেল আহমেদ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বল্লাঘাট জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন