editor
প্রকাশিত: 11:14 AM, June 23, 2025
সিলেটের সময় ডেস্ক ::: নীলফামারীর জলঢাকা এলাকায় সিএনজি অটোরিক্সা এবং মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। নিহত রেজয়ানুল ইসলাম সৈকত(৩৮) ছিলেন ডালিয়া পানি উন্নয়ন বিভাগে কর্মরত সহকারী হিসাব রক্ষক।গত রবিবার (২২ জুন) বিকালে ওই ঘটনায় আরও ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পুলিশ এবং প্রত্যক্ষদশীরা জানায়, বিকাল ৫টার দিকে তিস্তাপাড়ের ডিমলা উপজেলার ডালিয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ৬ জন যাত্রী নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা আসছিল। পথে জলঢাকা-ডালিয়া সড়কের জলঢাকা এলাকার গোলমুন্ডা ইউনিয়নের বনগ্রাম সুইস গেট এলাকায় বিপরীত দিক দিয়ে আসা ভুট্টা বোঝাই ট্রলির সাথে সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার চালকসহ ৬ যাত্রী এবং ট্রলির ২ হেলপারসহ মোট ৮ জন আহত হন।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা হাসপাতালে নেয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রেজয়ানুল ইসলাম সৈকত মারা যান। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বাকি আহত ৭ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়