editor
প্রকাশিত: 9:55 PM, April 20, 2025
সিলেটের সময় :: সিলেট সদর উপজেলার ধোপাগুলে গড়ে উঠা হাজার হাজার মানুষের কর্মসংস্থান, কয়েক কোটি টাকার পাথর মিলে সিলেট জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই পাথর মিল এলাকা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের জায়গা। ধোপাগুলে গড়ে উঠা পাথর জোন ভাঙতে হলে আমাদেরকে অনেক দিক নিয়ে চিন্তা করতে হবে। কারণ এমনিতেই সিলেটে কর্মসংস্থানের সুযোগ কম, যদি এই পাথর মিলগুলো উচ্ছেদ করা হয় তাহলে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী বেকার হয়ে পড়বে। তখন তাদের পরিবার চালাতে সমস্যায় পড়বে। আমি সিলেটের জেলা প্রশাসকের সাথে কথা বলে ধোপাগুল উচ্ছেদ অভিযান ২৭ তারিখ পর্যন্ত স্থগিত রেখেছি। এই বিষয় নিয়ে আমি ২/৩ দিনের মধ্যে সিলেটের সকল রাজনৈতিক দলের সাথে বসবো। তারপর রাজনৈতিক দলের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনের সাথে এ বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবো। ধোপাগুল পাথর মিলগুলো উচ্ছেদ করতে হলে আগে ব্যবসায়ীদের নোটিশ দিন। কোনো অবস্থাতেই নোটিশের আগে উচ্ছেদ নয় বলে তিনি জানান।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টায় ধোপাগুল শহীদ মিনার পয়েন্টে সিলেট জেলা প্রশাসন কর্তৃক ধোপাগুল স্টোন ক্রাশার মিল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, পাথর মিল মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য মো. মামুন আল রশিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও জামায়াত নেতা নাজিম উদ্দীন ইমরান, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার দিলোয়ার হোসেন দিলু, সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, ধুপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, সিলেট সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আরফান আলী, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, জামায়াতের সভাপতি মুহিবুর রহমান সুলেমান, জামায়াত নেতা জয়নুল হক, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান।
এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গফুর, ধুপাগুল গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ জয়নাল আবেদীন, শানুর মিয়া, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরল ইসলাম, সিলেট যুবদল নেতা মোজাম্মেল আলম সাদ্দাম, আব্দুল হক, সিদ্দিকুর রহমান, আনছার আলী, শামীম আহমদ, আবজল হোসেন, সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, নুর মিয়া, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মোমিন, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া, আজাদ আহমদ, ধোপাগুল পাথর ব্যবসায়ী আব্দুল আহাদ, মামুন আহমদ, হাবিব, বিশিষ্ট মুরব্বি মতছির আলী, আতাউর রহমান, কামাল আহমদ, নিজাম উদ্দিন, মুহিবুর রহমান, সাইদুর রহমান, খাদিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা আহমদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন