editor
প্রকাশিত: 12:13 PM, April 27, 2025
সিলেটের সময় :: সিলেটের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতি উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ এপ্রিল) শনিবার রাতে পশ্চিম পাঠানটুলা, মদিনা মার্কেটস্থ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেটের সর্বস্তরের মালিক সমিতির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাজী খলিলুর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মুমিন এর পরিচালনায়,
সভায় বক্তব্য রাখেন, বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির সহ-সভাপতি শ্রী ননী গোপাল দত্ত, সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মো: সাজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজ উদ্দীন, কোষাধক্ষ্য হাজী মোঃ মাসুক চৌধুরী, সদস্য হাজী মোহাম্মদ সেলিম আহমদ, মহসিন আহমদ, হাবিবুর রহামন,জামাল আহমদ, এম সায়েম খান, আব্দুল মতিন, মো: কবির আহমদ, মো: কামরুল ইসলাম, জাফর কবির, এম এ পাভেল অখন্তি, রইছ মিয়া।
বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির আলোচনা সভা চলছিল উক্ত সভায় আমির হোসেনের নেতৃত্বে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত হয়ে বাজার ও নির্বাচন নিয়ে মালিক সমিতির সম্মতি ক্রমে মালিক সমিতির আলোচনা সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টা সকল সমস্যা সমাধান এবং দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আহবান জানান তিনি ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা। এরই পরিপেক্ষিতে মালিক সমিতির নেতৃবৃন্দরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন, আমরা মালিক সমিতি পক্ষ থেকে ১০ বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটির সবাই মিলে প্রধান উপদেষ্টা সঙ্গে যোগাযোগ করে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিষয় নিয়ে আলোচনা অথবা একটি সাধারণ সভা ডেকে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন গঠনের লক্ষ্যে আমরাই কাজ করে যাব ইনশাল্লাহ, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে নগরী মদিনা মার্কেট ব্যবসায়ীর ঐতিহ্য ফিরিয়ে আনার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দরা। মালিক সমিতির নেতৃবৃন্দ আরো বলেন যে, আমরা সকল ব্যবসায়ী সবাই মিলে সকল সমস্যা সমাধান নিরসন করে একটি সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের চেষ্টায় কাজ করে যাবো ইনশাআল্লাহ ।
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি