editor
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
নিউজ ডেস্ক :: আগামী মাসে হজ্জ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী। রোববার (২৫ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
এতে আরও জানানো হয়, শনিবার (২৪ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৯ হাজার ১০১ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন।
এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৫৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৫১৮ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯২৭টি ভিসা ইস্যু করা হয়েছে।
হেল্প ডেস্কের তথ্য মতে, ১৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
এছাড়া এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী।
এদিকে পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে ইতোমধ্যে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি পৌঁছেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন সৌদি এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন দুই হাজার ৮২২ জন।
8 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক
1 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩
2 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম
8 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
1 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে
6 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত
6 সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 6
7 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স