editor
প্রকাশিত: 3:00 PM, March 1, 2025
সিলেটের সময় :: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের দাম কমানো ও দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গত (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক রঞ্জন দাস এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’ নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন,বাসদ(মার্কসবাদী জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সরফরাজ আহমেদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা,বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,সারাদেশে অব্যাহত ধর্ষণ, নির্যাতন, খুন, রাহাজানী, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস জণগণের জানমালের নিরাপত্তাকে দূর্বিসহ করে তুলেছে। এক্ষেত্রে সরকার চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। একইসাথে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু এক্ষেত্রে সরকারের কর্মকাণ্ড ও অগ্রগতি খুবই হতাশাজনক। উপরোক্ত বিষয়গুলোকে প্রয়োজনীয় অগ্রাধিকার না দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করা ও সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের নানা ধরনের অপতৎপরতা চলছে- যা সরকারের আপাত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা কোন মতেই কাম্য নয়। নেতৃবৃন্দ,অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন, জীবিকা ও জানমালের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও মব সন্ত্রাস বন্ধে দৃশ্যমান ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান হয়।
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে