editor

প্রকাশিত: 12:48 PM, April 9, 2025

এসএসসি ও সমমান পরীক্ষায়-সিলেটে যেসব জায়গায় থাকবে ১৪৪ ধারা

এসএসসি ও সমমান পরীক্ষায়-সিলেটে যেসব জায়গায় থাকবে ১৪৪ ধারা

7

সিলেটের সময় :: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এ পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী। আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

 

2

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে নানা পদক্ষেপ সিলেট শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

2

নির্দেশনাগুলো হল—

* পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। তাই পরীক্ষা সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তির পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ঘোরাফেরা করা সম্পূর্ণরূপে নিষেধ।

* পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

* পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না।

* কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন/ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

* প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন, ২০০৬ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

* ১০ এপ্রিল, ২০২৫ থেকে ১৩ মে, ২০২৫ তারিখ পর্যন্ত সবধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

* পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কোন ইলেট্রনিক্স ডিভাইস বা মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

* প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুমে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন। কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

* পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে।

* পরীক্ষা কেন্দ্রে বহিরাগত/ অবাঞ্চিত লোকের সমাগম ঘটলে অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসন এবং শিক্ষা বোর্ড-কে অবহিত করতে হবে।

* শিক্ষার্থী ও অভিভাবকগণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মাধ্যমের গুজব থেকে বিরত থাকুন।

8

* ট্রেজারি/ থানা/ নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহণ কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীগণ কোন ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোন যানবাহন ব্যবহার করা যাবে
না।

 

4

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

1 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

6 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
5