editor
প্রকাশিত: 9:51 PM, August 19, 2023
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন লুৎফুর রহমান এমজেএফ বলেছেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা মানুষের সেবার জন্য কাজ করছি। সিলেটের বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরা লায়ন নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকবেন, ততদিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন। তিনি বলেন, নিরক্ষরতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের মানবসেবাধর্মী কর্মৎপরতার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দূর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এ সংগঠন কাজ করছে।
তিনি শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় সিলেটের জালালাবাদ ইউনিয়নের কান্দিগাও এলাকায় এবং বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের উদ্যোগে প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ফার্স্ট লেডি অব দ্যা ডিস্ট্রিক লায়ন শিরীন আক্তার রুবি, আইপিডিজি লায়ন শরীফ আলী খান, লায়ন রেখা শরীফ, প্রথম জেলা ভাইস গভর্ণর লায়ন আশরাফ এইচ খান হিরা, লেডি অব দ্যা ফার্স্ট ভিডিজি লায়ন ফাতেমা কাদির হোমা, ২য় জেলা ভাইস গভর্ণর ড. সরোয়ার জাহান জামিল, পিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ, সাবেক কেবিনেট সেক্রেটারী মির শফিকুল আলম কনক, সিলেট রিলিফ কমিটির চেয়ারম্যান হারুন আল রশীদ দিপু এমজেএফ, সেক্রেটারী লায়ন সাজওয়ান আহমদ, লায়ন নাজনীন হোসেন, লায়ন খাইরুন নেছা শেলি, ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন শামসুল আলম খান, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন মুহিতুর রহমান এমজেএফ, লায়ন আমিন উদ্দিন, লায়ন আবুল কাশেম বাবু, লায়ন মামুন আহমদ, লিও প্রেসিডেন্ট ইয়াসরিব হাসান, লিও অরিত্র রহমান, লিও ফারহান ইশরাত, লিও আজিজুর রহমান, লিও ফাহিম আশরাফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না