editor
প্রকাশিত: 8:56 PM, November 8, 2019
স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন আতাউর রহমান (বুবুল)।
আজ শুক্রবার (৮ নভেম্বর) হরিপুর বাজারে সিলেট জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।
আতাউর রহমান (বুবুল) আওয়ামী পরিবারের সন্তান। তিনি ফতেহপুর গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুর রহমানের ছেলে।
আতাউর রহমান (বুবুল) গত ২০১৭-২০১৮ সনের ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতিও ছিলেন। এছাড়াও তিনি শাহপরান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
উল্লেখ্য, আতাউর রহমান (বুবুল) আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে বেড়ে উঠেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগ, যুবলীগের কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তারই ধারাবাহিকতায় ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে টানা দ্বিতীয় বারের মতো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১