editor

প্রকাশিত: 6:19 PM, July 7, 2023

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই দেশ মাতৃকার আন্দোলনে ছিলেন সোচ্চার। তার নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধ্বংস্তূপ থেকে বাংলাদেশকে আজ উন্নতির শিখড়ে পৌছে দিয়েছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তাই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের রুখে দিতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।
তিনি শুক্রবার (৭ জুলাই) বিকেলে নগরীর ধোপাদিঘীপারস্থ হাফিজ কমপ্লেক্সের বাসভবনে মুজিব শতবর্ষ উপলক্ষে দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের মোড়ক উন্মোচনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
অনাড়ম্বর এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ফটো সাংবাদিক মামুন হাসান কর্তৃক সম্পাদিত “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের ভূয়শী প্রশংসা করে বলেন, মুজিব মানেই একটি আলোকবর্তিকার নাম। সেই রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার থেকে সংগৃহিত ছবি সমূহ নিয়ে মামুন হাসানের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি এ এ্যালবামের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি এই এ্যালবামটি একটি ইতিহাস হয়ে থাকবে।
এসময় এ্যালবামের সম্পাদক মামুন হাসান অনাড়ম্বর এ প্রকাশনা অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে তাঁকে ধন্যবাদ জানান এবং সময় সল্পতা হেতু এ অনাড়ম্বর অনুষ্ঠানে অনেককেই দাওয়াত দিতে না পাড়ায় দুঃখ প্রকাশ করেন।
অনাড়ম্বর এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের সম্পাদক, মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফটো সাংবাদিক মামুন হাসান, ফাউন্ডেশনের উপদেষ্টা ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, পররাষ্ট্রমন্ত্রীর পিএ মার্শাল ওয়েছ, ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট আঞ্চলিক অফিসের কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক