editor
প্রকাশিত: 11:03 PM, January 8, 2025
সিলেট অফিসের ৪ জন সিনিয়র কর্মকর্তা যুগ্ম পরিচালক নিরেন্দ্র চন্দ্র দাস, অতিরিক্ত পরিচালক মোঃ বাবুল আক্তার, মোঃ ওয়ারিছ উদ্দিন ও আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ এর অবসর-উত্তর ছুটিতে গমন উপলক্ষে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ব্যাংকের প্রশিক্ষণ হলে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও অফিসার মোহাম্মদ আতাউর রহমান ও উপপরিচালক অমিত্র সূধন পাল এর যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক, যুগ্ম পরিচালক সিতাংশু শেখর রায় এবং কর্মকর্তাগণের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে রচিত মানপত্র পাঠ করেন অফিসার মোঃ আশরাফুজ্জামান রুম্মান, উপপরিচালক মোঃ ফাহিম মিয়া ও যুগ্ম পরিচালক মলয় কান্তি পাল।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক খালেদ আহমদ বলেন, বিদায়ী অতিথিগণের সফল কর্মজীবনে সহকর্মী ও পরিবারের সদস্যগণের স্বীকৃতি প্রমাণ করে কর্মজীবন ও পারিবারিক জীবনে তাঁরা সফল মানুষ। তাই পরবর্তী প্রজন্মের সুযোগ আছে বিদায়ী অতিথিগণের সুদীর্ঘ কর্মজীবনের অনুস্মরনীয় দিকসমূহ নিজেদের জীবনে প্রতিফলনের। অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিচালক মোহাম্মদ আবুল হাসেম বলেন বিদায়ী অতিথিগণের পারিবারিক ও কর্ম জীবনের সফল গল্প নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী অতিথিবৃন্দের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তফাজ্জল হোসেন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধরণ সম্পাদক রান্টু চন্দ্র দাস, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েল ফেয়ার কাউন্সিলের সভাপতি শাহ্ মোঃ আশরাফ সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হাদী, বিপ্লব চন্দ্র দত্ত, মোঃ আব্দুর রহমান প্রমুখ।
বক্তাগণ বিদায়ী অতিথিগণের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে কর্মজীবেনর স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিগণও তাঁদের বক্তব্যে এধরণের সুন্দর আয়োজনের জন্য ব্যাংক কর্তৃপক্ষ ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সব শেষে বিদায়ী অতিথিগণ-কে ব্যাংকের পক্ষ থেকে ক্রেস্ট ও প্রাইজ মানিক এবং কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের