editor
প্রকাশিত: 11:17 PM, July 24, 2023
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৬৬৯) এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে রিক্সা শ্রমিকরা। সোমবার দুপুরে নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মুহিবুর রহমান শামিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিক্সা শ্রমিক ইউনিয়ন মহানগর সভাপতি আব্দুস সত্তার মুন্না, শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি ইদ্রিছ আলী, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য দ্বীন ইসলাম ও আবুল কাশেম প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কোন অভিযোগ ছাড়াই সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি সর্বদা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় সিলেটের রিক্সা শ্রমিকরা ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। অবিলম্বে শ্রমিক নেতা আবু বক্কর ছিদ্দিককে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন