editor
প্রকাশিত: 7:15 PM, January 15, 2025
চাইনিজ মার্শাল আর্ট একাডেমি আয়োজিত কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন ‘মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এ ডাবল স্বর্ণপদক অর্জন করেছে মো. আরাফাত হোসেন। সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত জিমনেশিয়ামে গত ১০ ও ১১ জানুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে চানচুয়ান ও দাউসু জুনিয়র সি-গ্রুপ ইভেন্টে অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে। টুর্ণামেন্টে বাংলাদেশের বিভিন্ন জেলার ক্লাবের খেলোয়াররা অংশ নেয়।
পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ উশু ফাউন্ডার্স ফোরামের মহাসচিব ও বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু আরাফাতের হাতে স্বর্ণপদক তুলে দেন।
মো. আরাফাত হোসেন চাইনিজ উশু ফাইটার স্কুলের খেলোয়ার এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমি ও চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের ছেলে। আরাফাত হোসেন এবারই প্রথমবারের মতো কোন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিয়ে ডাবল স্বর্ণপদক অর্জন করেছে। সে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায়।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের