editor
প্রকাশিত: 6:04 PM, January 16, 2025
৮ দফা দাবি বাস্তবায়নে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ২০ জানুয়ারি সিলেট নগরীর হুমায়ুন চত্ত্বরে বিশাল শ্রমিক মহা সমাবেশ ও দাবি আদায় না হলে ২৬ জানুয়ারি থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি সফলের লক্ষ্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ মহানগর উপ-কমিটির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ সিলেট মহানগর উপ কমিটির অন্যতম নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা কল্যাণ বিষয়ক সম্পাদক ও মহানগর উপ কমিটির কার্যকরি সভাপতি আব্দুল মন্নান, জেলা কমিটির অন্যতম সদস্য ও মহানগর উপ কমিটির সহ সভাপতি এম বরকত আলী, লিটন আহমদ, মহিবুর রহমান এপল, ফরিদ উদ্দিন, মহানগর উপ কমিটি নেতা আউয়াল আহমদ, ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নুর ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, শ্রমিক নেতা পরিমল দাস, শাহজাহান, ফয়সল আহমদ, কামাল মিয়া, সুমেল মিয়া, হাফিজ আহমদ, সালেক আহমদ, হাসিম মিয়া, মুরাদ আহমদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরুধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এম,এ,খাঁন লামাকাজি সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। বিভিন্ন যানবাহনের শ্রেণি বিন্যাসকৃত ২০২৩ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দিতে হবে ও সিলেটের সকল সি.এন.জি. চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সুত্রিতার সমাধান দিতে হবে, সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সিলেটে সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে। প্রশাসনের লোক ছাড়া কেহ যেন লোড ট্রাক না আটকায় তাহার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৫ শে জানুয়ারির মধ্যে দাবি না মানলে ২৬ জানুয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন