editor
প্রকাশিত: 6:42 PM, January 17, 2025
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৬৬৯ এর অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ ইউনিটের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য মরহুম আব্দুল গফফার এর স্মরণে ও তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (১৭ জানুয়ারি) নগরীর শাহী ঈদগাহে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের শাহী ঈদগাহ শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান আহমদের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহিবুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সদস্য বাহার উদ্দিন, শ্রমিক নেতা রুবেল আখন্দ, শাহীনুর আখন্দ, জহরুল ইসলাম, আক্কাস আলী, নুরুল হক, হারিছ আলী, মোবারক আলী, আইয়ুব আলী, আবুল কালাম, আব্দুল মালিক, শেরে আলম প্রমুখ।
দোয়া মাহফিলে শ্রমিক নেতা মরহুম আব্দুল গফফার এর রুহের মাগফেরাত ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুহিবুর রহমান শামীম।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি (বুধবার) সিলেট নগরীর আম্বরখানায় রিক্সা চালানো অবস্থায় হার্ট এট্যাক করে ইন্তেকাল করেন আব্দুল গফফার। পরে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায় আঞ্জুমানে খেদমতে কোরআনের এ্যাম্বুলেন্সযোগে মরহুমের লাশ দেশের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরে সেখানে তার দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন