editor

প্রকাশিত: 11:25 PM, January 17, 2025

রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের চাহিদা পূরণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: শাহজাহান সেলিম বুলবুল

রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের চাহিদা পূরণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: শাহজাহান সেলিম বুলবুল

জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর জাতিকে বিভক্ত করে দেশ শাসন করেছে। দেশে একনায়কতন্ত্র কায়েমের মাধ্যমে লোটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণবিপ্লবে শেখ হাসিনার অপশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত এবং জনগণের চাহিদা পূরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষা ও দেশের টেকসই উন্নয়ন ও মেরামতে ঐক্যবদ্ধ সম্মিলিত কাজ করার রুপরেখা অন্তর্ভুক্ত রয়েছে। আমাদেরকে ৩১ দফা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। পাশাপাশি দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র জনগণকে নিয়ে রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে কানাইঘাট পূর্ব বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখা সদস্য সচিব মোস্তাক আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি হাজী জালাল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শমসের আলম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সিনিয়র সদস্য মো: সুজন মিয়া, কানাইঘাট পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমদ হারিছ, জিয়া মঞ্চ কানাইঘাট পৌর শাখার সভাপতি এখলাছ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজ আহমদ সুজন, জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি শামিম আহমদ, পৌর শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক সামছ উদ্দিন, কানাইঘাট পৌর শাখার প্রচার সম্পাদক আবুল কাশেম, শ্রমিকদল নেতা মইন উদ্দিন, এ কে রিপন, সোহেল আমিন, সোহেল রানা, শাহার আলম রনি, মাসুক আহমদ, জাবের আহমদ, ইকবাল আহমদ, রেজওয়ান আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন