editor
প্রকাশিত: 11:41 PM, January 17, 2025
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল হক চৌধুরী বলেছেন, ল্যাবরেটরি পরীক্ষার প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রি-অ্যানালাইটিক্যাল প্রক্রিয়ায় ত্রুটি রোধের মাধ্যমে আমরা রোগ নির্ণয়ের সঠিকতা নিশ্চিত করতে পারি। এ ধরনের কর্মশালা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে কাজ করলে ল্যাবরেটরি সেবার আরও উন্নতি সম্ভব। এই কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে নগরীর সুবিদবাজারস্থ হলরুমে কুইন্স হাসপাতালে ‘প্রি-অ্যানালাইটিক্যাল এরর ইন ল্যাবরেটরি’ শীর্ষক অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলে বলেন।
কুইন্স হসপিটালের ম্যানেজার মো. মহি উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক (সিসি) ডা. শান্তনু দাস, শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শামীম আহমদ, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী, কুইন্স হসপিটালের পরিচালক ডা. আহমেদ নাফি, ডা. জাকির হোসেন তাপু। অনুষ্ঠানে প্রোগ্রামের স্লাইড প্রেজেন্টেশন করেন ডা. জাকির হোসেন এমপিল (মাইক্রোবালজি)।
সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি জাবেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকাশ চন্দ্র দে সুমন, অর্থ সম্পাদক মোঃ জনি মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সহ সভাপতি মো মুজাম্মিল হক, সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস আহমদ সুমন, শিক্ষা বিষয় ক সম্পাদক লিটন দেব নাথ, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মোঃ মিজিবুল হক, সদস্য সচিব আসাদ আহমদ আজাদ, উপদেষ্টা রিপন রায়, অজিত কুমার দাস, বিজয় ভূষণ দাস, কাঞ্চন চক্রবর্তি প্রমুখ। কুইন্স হাসপাতালের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন