editor

প্রকাশিত: 9:25 PM, January 23, 2025

সুনামগঞ্জে মাহববুর রাজা চৌধুরী রিপনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

সুনামগঞ্জে মাহববুর রাজা চৌধুরী রিপনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

সিলেটর সময় ডেস্ক:  সুনামগঞ্জের ছাতকে মাহববুর রাজা চৌধুরী রিপনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যে অবস্থান করে দেশে থাকা নিজের পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তিনি মানুষকে ভয় ও প্রাণনাশের হুমকি দিয়ে ভূমি দখল করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ছাতকের একাধিক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে পাওয়া গেছে বিস্তর অভিযোগ। ভূমিখেকো মাহবুবুর রাজা গংদের ত্রাস ও ভূমিদখলের বিরুদ্ধে অনেকে ভয়ে আইনের আশ্রয় না নিলেও কেউ কেউ আইনের আশ্রয় নিয়ে পড়েছেন বিপাকে। একের পর এক হুমকিতে তারা ভীত-সন্ত্রস্থ হয়ে দিন অতিবাহিত করছেন।

অভিযোগকারীদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত সাজ্জাদুর রাজা চৌধুরীর ছেলে মাহবুবুর রাজা চৌধুরী রিপন দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় থেকে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে প্রভাব বিস্তার করে যাচ্ছিলেন। আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে একের পর এক ভূমি দখলে মরিয়া হয়ে উঠেন তিনি। এরই প্রেক্ষিতে তার লোলুপ দৃষ্টি পরে শিমুলতলা গ্রামের মেজর আতউর রহমান চৌধুরীর বসতভিটার উপর। মেজর আতাউরের বসতভিটার দখল নিতে তিনি মরিয়া হয়ে ওঠেন। একের পর এক সন্ত্রাসী হামলাও চালান মেজর আতাউরের সন্তানদের ওপর।
স্থানীয় শিমুলতলা গ্রামের আওয়ামী সন্ত্রাসী এনায়েত আলী ইনাই, ফিরোজ মিয়ার ছেলে সুরাই, জমির আলীর ছেলে তাজ উদ্দিন ওরফে বুতুছলা, হরমুজ আলীর ছেলে আব্দুল মুকিত ও আখলিছ মিয়ার ছেলে বেলাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড, বাঁশের লাঠি, দা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জ্বিত হয়ে গত বছরের ১০ ফেব্রুয়ারি সকালে ভূমি দখলের উদ্দেশ্যে মেজর আতাউর রহমানের বসতভিটায় হামলা চালায়। তারা বাড়ির বাগানের সেগুন গাছ, বেত বাগান, বাঁশঝাড় ও ফসলাদি কেটে লুট করে নিয়ে যায়। লুট করেই তারা ক্ষান্ত হয়নি। তারা বাড়ির চারিদিকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে বাড়ীতে বসবাসকারীরা আগুনে পোড়া থেকে রেহাই পান। তবে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় বাড়ির আশপাশের এলাকা। সন্ত্রাসীরা প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মেজর আতাউর রহমানের বড় ছেলে মো. মাহমুদুর রহমান শিপু স্থানীয় ছাতক সদর থানায় মামলা করতে গেলে তৎকালীন আওয়ামীপন্থী ওসি মামলা গ্রহণ করেন নি। পরবর্তীতে বাধ্য হয়ে শিপু ছাতক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন, যার সি.আর. নং- ১২১/২০২৪ইং। মামলায় ভূমিখেকো মাহবুবুর রাজা চৌধুরী রিপনকে প্রধান আসামী করা হয়। এছাড়া তার ভাড়াটে ৫ সন্ত্রাসীর নামও উল্লেখ করা হয় মামলায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন মাহবুবুর রাজা চৌধুরী রিপন।
প্রথম দফায় ভূমি দখলে ব্যর্থ হয়ে দ্বিতীয় দফায় আবারো হামলার পরিকল্পনা করেন তিনি। গত বছরের ১৮ ডিসেম্বর সকালে মৃত আকলিছ মিয়ার ছেলে আওয়ামী সন্ত্রাসী বেলালের নেতৃত্বে সুরুজ আলীর ছেলে ইনাই, আঙ্গুর মিয়ার ছেলে আলমগীরসহ একদল ভাড়াটিয়া স্বশস্ত্র সন্ত্রাসী পুনরায় হামলা চালায় মেজর আতাউরের ভূমিতে। এসময় আতাউরের বাড়ীতে থাকা মাহমুদুর রহমান চৌধুরী শিপু ও তার চাচাত ভাই ইংল্যান্ড প্রবাসী মশিউর রহমান চৌধুরী কুটি এগিয়ে এসে প্রতিবাদ করলে তারা সন্ত্রাসীদের রোষানলে পড়েন। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের প্রাণে হত্যার চেষ্ঠা করলে শিপু ও কুটি পালিয়ে গ্রামের একতার আহমদের বাড়ীতে আশ্রয় নেন। জরুরী সেবা নাম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে তাদের। পরবর্তীতে তারা থানা পুলিশের আশ্রয় নিয়ে মামলা করতে চাইলে ছাতক থানায় মামলা না নেয়ায় মেজর আতাউর রহমানের ছোট ছেলে আহমদুর রহমান চৌধুরী টিটু বাদী হয়ে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার সি.আর. নং- ৫৯৩/২০২৪ইং। এই মামলায় মাহবুব রাজা চৌধুরী রিপনকে প্রধান আসামী করে ৫ জনের নামোল্লেখ করা হয়।
মামলার প্রেক্ষিতে আদালত উক্ত জায়গায় ১৪৪ ধারা জারি করেন । ১৪৪ ধারা জারি করার পরও গত ২৬ ডিসেম্বর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জায়গায় রিপনের নির্দেশে আবারো স্থাপনা নির্মাণ করতে চাইলে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনের ভাড়াটে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয়।
এমতাবস্থায় মেজর আতাউর রহমানের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানা গেছে। মেজর আতাউরের ছোট ছেলে আহমদুর রহমান চৌধুরী টিটু বলেন, একের পর এক সন্ত্রাসী হামলায় আমরা আতঙ্কিত। ভূমিখেকোরা আমাদের বারবার হুমকি দিচ্ছে এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। অন্যথায় তারা বড় ধরনের হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় লোকজন মারফতে জানা যায়, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী নেতা মুহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিকের নির্বাচনী প্রচারণায় অর্থের যোগান দেন মাহবুব রাজা চৌধুরী রিপন। তার নির্দেশে দেশে থাকা তার অনুসারীরা ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলাস্থ গ্রামের বাড়িতে নৌকার সমর্থনে সভা ও ক্যাম্পেইন করেন। তার এসকল কার্যকলাপের তত্বাবধানে ছিলেন দেশে থাকা ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের মেম্বার নূরুল হক।
এদিকে আওয়ামী সরকারের পতন হলেও দৌরাত্ম থামেনি মাহবুব রাজা চৌধুরী রিপনের। যুক্তরাজ্যে অবস্থান করেও ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এলাকায় ত্রাস জারি রেখেছিন তিনি। এমনকি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান পলাতক মেয়র আনোয়ারুজ্জামানকে দিয়ে বাদীকে নানা ধরনের হুমকি প্রদান করান তিনি।
এছাড়া মাহবুব রাজা চৌধুরী রিপনের কথায় ছাতক থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ময়মনসিংহ বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তদবির করে মামলা না নিতে প্রশাসনকে চাপ প্রয়োগ করেন।
এ ব্যাপারে জানতে ছাতক থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ১৪৪ ধরা অমান্যের ব্যাপারে আদালতে মামলা করলে কঠোর বিচার হবে। হুমকি ধামকির বিষয়ে তিনি বলেন, মামলার বাদি ও হুমকিপ্রাপ্তরা থানায় জিডি করলে আমরা গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত করবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন