editor
প্রকাশিত: 10:18 PM, January 25, 2025
সিলেটের দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ নূরানী আদর্শ মক্তবের পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে নূরানী আদর্শ মক্তবের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও জামে মসজিদের ইমাম হাফিজ ইমাম ক্বারি আজাদুর রহমান আজাদীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, ডা. ওলিউর রহমান, ব্যবসায়ী জুনেদ আহমদ, সমাজকর্মী রুম্মান আহমদ, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ সেবুল আহমদ, সদস্য হাফিজ মুফতি সুলাইমান আহমদ, মুহিন আহমদ এলো।
উপস্থিত ছিলেন বিশিষ্ট রাসাইদ আলী, প্রবাসী জালাল আহমদ, তবারক আলী, শরফ আলী, মনসুর আলী, মোজাহিদ আলী, দুলাল আহমদ, উস্তার আলী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. তুহিন আহমদ। মিলাদ পরিচালনা করেন জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ জুবায়ের আহমদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ইমাম ক্বারি আজাদুর রহমান আজাদী। অনুষ্ঠানে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল এই যুগে মক্তব শিক্ষা কার্যক্রম প্রায় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মক্তব কার্যক্রমকে পূণরায় চালু করেছে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ। এটা একটি মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই মসজিদের মতো অন্যান্য মসজিদগুলোতে মক্তব কার্যক্রম চালু করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন