editor

প্রকাশিত: 6:58 PM, January 27, 2025

ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের ভিত্তি গড়ে তোলে: সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী

ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের ভিত্তি গড়ে তোলে: সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। জীবনে সফল হতে হলে শুধুমাত্র একাডেমিক ফলাফলের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়, বরং খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করাও প্রয়োজন। তিনি বলেন, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কঠোর পরিশ্রম করো, নিয়মিত পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করো এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট থাকো। পরিশেষে তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয় এবং নতুন প্রজন্মের সম্ভাবনা আরও বিকশিত হয়।
তিনি সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুচরিতা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বেগম নুছরত হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ শাখা পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরার প্রাক্তন প্রধান শিক্ষক জহুর আহমদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরিন রোজী, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক (অব.) ফেরদৌসী খানম চৌধুরী।
দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক (জীব বিজ্ঞান) পূর্ণিমা দাশ তালুকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক অনিল কুমার দত্ত, মো. ফারুক আহমদ, মো. আবুল কালাম আজাদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিয়া আফরিন সিগ্ধা এবং গীতা পাঠ করেন কিংশুক বিশ্বাস সৌমিক। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন