editor
প্রকাশিত: 9:05 PM, February 1, 2025
রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রংমহল টাওয়ারের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন বোর্ড চেয়ারম্যান আগা ফয়েজ উল্লাহ দৌলত, সদস্য সচিব মঞ্জুর আহমদ চৌধুরী এবং পোলিং অফিসার এ.কে. কামাল হোসেন ও সৌমিক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সুলতান আহমদ খান সভাপতি এবং খালেদ আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ সভাপতি মো. আব্দুল গফুর, সহ সাধারণ সম্পাদক মো. মাসুম আল মাহদী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুক্তাদির ফাহাদ, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফয়জুল হাসান খাঁন, প্রচার সম্পাদক ময়নুল হক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল গফুর প্রধান, কার্যকরি সদস্য লায়েক আহমদ, মো. মোশাররফ হোসেন, মো. কামাল আহমদ, সাকিল হোসেন।
নির্বাচনে মোট ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬ জন প্রার্থী। এর মধ্যে ১১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচন শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যবসায়ী সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন