editor
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব উপলক্ষ্যে শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) মির্জাজাঙ্গালস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রামেন্দ্র চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অরিন্দম দত্ত চন্দন, কোষাধ্যক্ষ চন্দন দাশ, বুদ্ধদেব দাস শেকু, তরুন কান্তি পাল, স্বপন কর্মকার, অংশুমান ভট্টাচার্য রাকু, সুষেন দে প্রমূখ।
সভায় আগামী ১২ ফাল্গুন, ২৫ ফেব্রুয়ারী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী ১১ ফাল্গুন ১৪৩১ বাংলা, ২৪ ফেব্রুয়ারী’ ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, সন্ধ্যা ৬.৩০টায় শুভ অধিবাস।
১২ ফাল্গুন ১৪৩১ বাংলা, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৬টায় ঊষা কীর্তন, সকাল ৮ টায় সমবেত গীতা পাঠ,পরিবেশনায় শ্রীমা সারদা সংঘ, সকাল ৮.৩০ টায় বিশেষ পূজা, সকাল ৯.৩০ বাল্য ভোগ নিবেদন, সকাল ১০ টায় পুষ্পাঞ্জলি প্রদান, সকাল ১০.১৫ টায় বিশ্ব শান্তি কল্পে মৌন ধ্যান, সকাল ১০.৪৫ টায় বাল্য ভোগ প্রসাদ বিতরণ, দুপুর ১ টায় রাজভোগ নিবেদন, দুপুর ১.৩০ টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬.৩০ টায় বিশেষ আরত্রিক কীর্তন। উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
7 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
6 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
3 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩
1 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
3 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
6 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
6 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
3 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত